• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিমের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর জেলা প্রতিনিধি / ৪৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: “আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি পিআরএলগামী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ১৬ ঘটিকায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তা বিদায় সংবর্ধনা প্রদান করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে বিদায়ী কর্মকর্তাকে একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা আখ্যা দিয়ে উল্লেখ্য করে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এরআগে বেলা ১৪ ঘটিকায় পৃথকভাবে শেরপুর সদর থানা পুলিশ এর উদ্যোগে শেরপুর সদর থানায় অনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক; শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম, ওসি ডিবি মোঃ রেজাউল ইসলাম খান; ডিআইও-১ জনাব খন্দকার মোঃ শহীদুল হক-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category