• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২১১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার তারাগড় এলাকায় শহীদ মাহবুব আলমের কবরে ফুল দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল বিএনপি ও এনসিপি, শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এরপর শহরের কলেজমোড়ে নবনির্মিত শহীদ মাহবুব চত্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক। জেলা পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়।

সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে শহীদ পরিবারের সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে উপহারসামগ্রী দেওয়া হয়। আলোচনা সভা শেষে ‘জুলাই ৩৬’ শিরোনামে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন, ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category