• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

২৪শের ১৯ জুলাইয়ের গুলিতে শহীদ মাহফুজের কবরে শ্রদ্ধা জ্ঞাপন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

শেফালী আক্তার রাখি (মোরেলগঞ্জ): ফ্যাসিষ্ট সরকারের গুলিতে শহীদ মাহফুজের কবর জিয়ারত করেছেন মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। মঙ্গলবার বেলা সাড়ে ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে শহীদ মাহফুজের পিতা আব্দুল মান্নান হাওলাদারকে সাথে নিয়ে মাহফুজের সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর এলাকায় মিছিলে নেমে পুলিশের গুলিতে শহীদ হন ১০ম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান।

সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, থানার ওসি মো. মতলুবর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আলজাবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। পরে কর্মকর্তারা জুলাই বিল্পবে শহীদ মাহফুজসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া দোয়া মোনাজাত করেন।

শহীদ মাহফুজের পিতা আব্দুল মান্নান ও মা বেগম বিবি কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় আব্দুল মান্নান বলেন, ‘আমার সন্তানসহ অসংখ্য প্রানের বিনিময়ে আমরা ফ্যাাসিষ্ট তাড়িয়ে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ওই আওয়ামী ফ্যাসিষ্ট যেন আর এ দেশে ফিরতে না পারে সেদিকে সকলে খেয়াল রাখবেন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category