• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাই মোবাইল ডিসপ্লে জব্দ

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৪৫৯ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। ৬ আগস্ট বুধবার ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাষি সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৫৭২ টি মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন সীমান্তবর্তী মায়াঘাষি এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচারের চেষ্টা করে। বুধবার ভোররাতে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও ইয়ামাহা এফজেড ভার্সন-৩ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা।

তবে অভিযানকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেল রেখে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category