• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শ্রীপুরে মাদক ব্যবসায়ীর হাতে স্ত্রী খুন,বাড়িতে জনতার আগুন

কবির আকন্দ গাজীপুর প্রতিনিধি / ৪২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

কবির আকন্দ,শ্রীপুর(গাজীপুর): ৬ আগস্ট ২০২৫ বুধবার রাত ১০টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের মো: শাজাহান মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে শাজাহান মৃধার বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে সম্পূর্ণ বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

নিহত সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল (নুর)ইসলাম বর্মী গ্রামের মোঃ শাহজাহান মৃধার ছেলে। মায়ের নিথর দেহের পাশে কাঁদছিল ৪ মাসের দুধের শিশু। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শিশুটির কান্নায় সাড়া দেয়নি মা। পাষন্ড বাবা পিটিয়ে মেরেছে তার মাকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং তার শাশুড়ির যোবেদাকে আটক করে পুলিশ। অভিযুক্ত নুরুল ইসলাম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়েছে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম জানান,খবর পেয়ে ঐ নারীর মরদেহ উদ্ধার করি এখন স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category