• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী বাবুল মিয়া গ্রেফতার

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ৩৯৫ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ ময়না(শেরপুর): শেরপুর জেলার সদর থানাধীন মুন্সিরচরের পশ্চিমপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী, দুর্ধর্ষ সন্ত্রাসী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ বাবুল মিয়া (৪২) কে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। বাবুল মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ২০১৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আটককৃত বাবুল মিয়ার বাড়ি তল্লাশি করে স্থানীয়দের উপস্থিতিতে দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত বাবুল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। সে এলাকায় ত্রাস সৃষ্টি করে স্থানীয়দের আতঙ্কগ্রস্ত রাখত এবং মাদক ব্যবসায়ের জন্য কুখ্যাত ছিল।
আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category