• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওর্য়াড বিএনপির র্কাযালয়ের উদ্বোধন

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন প্রত্যাশা করে দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে স্বাগতম জানানোর মধ্যে দিয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেেখ সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওর্য়াড বিএনপির র্কাযালয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার পাটানবাড়ীতে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুপন মিয়ার সভাপতিত্বে কার্যালয়ের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাছনরাজার উত্তরসূরী দেওয়ান জয়নূল জাকেরীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ,আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক এবং সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান।

পরে নেতৃবৃন্দরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয়তাবাদি দল বিএনপির যুক্তরাজ্যে নিউর্জাসি ষ্টটের সাধারন সম্পাদক হোসেন আহমদ পাটানোর উদ্যোগে মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে রান্নাকরা খাবারের প্যাকেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category