• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা করে ইয়াবা ব্যবসায়ী ছিনতাই গ্রেফতার ৪

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ২৯০ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আ.ন.ম. লুৎফুর রহমান (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জে সরকারী কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করে বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী নাছির (২৫) ওরফে চিকু কে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন এএসআই মুজিবুর রহমান, এএসআই নাইমুর রহমান। সরকারী কাজে বাধা ও পুলিশকে আঘাতের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মাদারগঞ্জ উপজেলার ১নং চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিমচর পাকেরদহ গ্রামের দুদু মন্ডলের ছেলে মো: আজিজুল হক (৩২) ওরফে বাবু, ইদু মন্ডলের ছেলে মো: রাসেল (৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮), মরহুম কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল (৫৫)। এদিকে আসামী ছিনতাই ও পুলিশের ওপর হামলাকারীদের চিহ্নিত করে অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন স্থানীয় সামাজিক সংগঠনের ব্যক্তিরা। গ্রেফতারকৃতদের আজ রবিবার দুপুর ২.৩০ মিনিটে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল­াহ সাইফ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ১ নং চর পাকেরদহ ইউনিয়নের চর পাকেরদহ গ্রামের কালু মন্ডলের ছেলে বিশিষ্ঠ ইয়াবা ব্যবসায়ী নাছির ওরফে চিকু দীর্ঘদিন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) রাত ৯ টা ৪৫ মিনিটে পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় এসআই হাসিব আল মাহফুজ নেতৃত্বে এএসআই মজিবুর রহমান, এএসআই নাইমুর রহমান, পুলিশ সদস্য ইয়াসিন মিয়াসহ পুলিশ সদস্যরা ইয়াবা ব্যবসায়ী নাছির ওরফে চিকু (২৫) কে ৩৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে থানার উদ্দেশ্যে রওনা হলে মাদক ব্যবসায়ীর আত্মীয় স্বজন ও তার সিন্ডিকেটের প্রায় ৫ শতাধিক সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই করে নিয়ে যায়। এ সময় এএসআই মুজিবুর রহমান, এএসআই নাইমুর রহমান আহত হলে পুলিশ সদস্যরা গিয়ে দুইজনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে রাতেই এসআই হাসিব আল মাহফুজ থানায় গিয়ে বলপুর্বক সরকারী কাজে বাধা দান ও পুলিশে আঘাত করার অপরাধে ১৮৬০ পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৫৩/৩৩২/১৮৬/৩৪ ধারায় ৮ জন এজাহার নামীয় ও ৬০/৭০ অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রবিবার দুপুর ৩ টায় সাংবাদিকদের বিষয়টি সত্যতা স্বীকার করে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল­লাহ সাইফ জানান, শনিবার রাতে পুলিশ মাদক ব্যবসায়ী নাছির ওরফে চিকুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় বাংলা বাজার এলাকায় পুলিশকে আটক করে আসামী ছিনিয়ে যায় মাদক সিন্ডিকেট এর সদস্যসহ স্থানীয়রা। পরে আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করে।

তিনি আরো জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে আসামী ছিনিয়ে নেওয়া ও ঘটনার সাথে জড়িত বলে সত্যতা স্বীকার করেছে। মাদক ব্যবসায়ী ও এজাহার নামীয় আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি ৪ জনকে ৫ দিনের জন্য পুলিশ রিমান্ড আবেদন করে রবিবার দুপুরেই জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও পাশাপাশি নাছির ওরফে চিকুর বিরুদ্ধে আরেকটি মাদক ব্যবসায়ী মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category