• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরের মৃগী নদীতে নিখোঁজের একদিনপর কিশোর জলিলের মরদেহ উদ্ধার

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৩৫০ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ছনকান্দা মৃগীনদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিনপর কিশোর আব্দুল জলিল (১৭) মরদেহ কুঠুরাকান্দা নেলুর ঘাট থেকে উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরিদল। রবিবার (১৭ আগস্ট) দুপুরে আব্দুল জলিলের মরদহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৬ আগস্ট) দুপুর একটার দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে এ গোসল করতে নামারপর সে নিখোঁজ হয়।

নিহত কিশোর শেরপুর সদরের কুঠুরাকান্দা পশ্চিম পাড়ার আলম মিয়ার ছেলে। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলো।

স্থানীয়রা জানায়, শনিবার (১৬ আগস্ট) দুপুরে শেরপুর সদরের মৃগী নদীর ইলিশা গ্রামে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে একপর্যায়ে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে শেরপুর ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত জলিলের খোঁজ মেলেনি। আজ ১৭ আগষ্ট সকাল থেকে আবারো অনুসন্ধান চালালে কুঠুরাকান্দা নেলুর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category