হাফেজ মোঃ মোমেন (নারায়ণগঞ্জ): রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কামসাইর ঈদগাহ মাঠে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত
প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত।উক্ত সদস্য নবায় কর্মসূচি অনুষ্ঠানে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নূর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সভাপতি রূপগঞ্জ থানা বিএনপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাছির উদ্দিন বাচ্চু সাধারণ সম্পাদক রূপগঞ্জ থানা বিএনপি,হাজী সেলিম সভাপতি কায়েত পাড়া ইউনিয়ন বিএনপি,সাধারণ সম্পাদক গুলজার হোসেন,মোঃ শাহ আলম পাপ্পু সাংগঠনিক সম্পাদক কায়েত পাড়া ইউনিয়ন বিএনপি,মোঃ ইসরাফিল কাজী সভাপতি ৩ নং ওয়ার্ড যুবদল,মোঃ সালাউদ্দিন সহ সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি,মোঃ আফাজুদ্দিন সিনিয়র সহ সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি,মোঃ তাজমল সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড যুবদল।
পরিশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় ও প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী আঃ মতিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।