• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খাগড়াছড়ি পৌরসভার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক নবজাতক শিশুর ম’রদে’হ উদ্ধা’র

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ৩৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌরসভার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক নবজাতক কন্যাশিশুর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে হতবাক হয়ে যান।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষায়, সেতুর পাশে পড়ে থাকা ছোট্ট নবজাতককে দেখে মুহূর্তেই এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা প্রশ্ন তোলেন, “এমন নির্মমতার শিকার হলো কেন একটি নিরপরাধ শিশু? মানবিকতা কি আজ পুরোপুরি হারিয়ে গেছে?”প্রত্যক্ষদর্শী অভিজিৎ দাশ জানান, ব্যক্তিগত কাজে ব্রিজের পাশে গেলে প্রথমে তিনি শিশুটির মরদেহটি দেখতে পান। বিষয়টি টের পেয়েই তিনি দ্রুত পুলিশকে খবর দেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কন্যাশিশুটিকে অজ্ঞাত কেউ এখানে ফেলে রেখে গেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”

তিনি আরও জানান, নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category