জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরে পূবালী ব্যাংক পিএলসি’র সহযোগিতায় আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল জেলা স্কুল মাঠে বহ্মপুত্র ইউনিভার্সিটির আয়োজনে ও পূবালী ব্যাংক পিএলসি এর সহযোগিতায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় বিআরআইইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল রহমান খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরআইইউ বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য মো: উবায়দুল্লাহ, বিআরআইইউ ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক, বিআরআইইউ পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রইছ উদ্দিন, বিআরআইইউ রেজিস্ট্রার গোলাম মাওলা, পূবালী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের উপ- মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন, পূবালী ব্যাংক বকুলতলা শাখার ম্যানেজার আমিনুল হক, পূবালী ব্যাংক জামালপুর শাখার ম্যানেজার রাকিবুল ইসলামসহ আরো সুধীজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত থেকে ভবিষৎ প্রজন্মের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানান।