• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মাটিরাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় সেনাবাহিনীর অ‌ভিযা‌নে বিপুল প‌রিমাণ ভরতীয় পণ‌্য জব্দ করা হ‌য়ে‌ছে।বুধবার (২০ আগস্ট) মধ‌্যরা‌তে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি,মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাক হ‌তে এসব পণ‌্য সামগ্রি জব্দ করা হয়।

মা‌টিরাঙ্গা সেনা জোন সূ‌ত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১১টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা ক‌রে বিপুল প‌রিমাণ ভারতীয় পণ‌্য জব্দ করা হয়। জব্দকৃত প‌ণ্যের ম‌ধ্যে চকলেট, ঔষধ ও পারফিউম রয়েছে। জব্দকৃত পণ্যের বর্তমান বাজারমূল্য ৮ লাখ ১৮ হাজার ২৬০ টাকা।

মা‌টিরাঙ্গা জোন অ‌ধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আধহাম জানিয়েছেন, ওয়ারেন্ট অফিসার মো. আশেক এলাহীর নেতৃত্বে আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে। অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category