• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

যৌতুকের দাবিতে হত্যা মামলার আসামি মো: বকুল প্রধান (৫২) র‌্যাবের অভিযানে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩১৯ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় দায়েরকৃত একটি যৌতুকের দাবিতে হত্যা মামলার পলাতক আসামি মো: বকুল প্রধান (৫২)’কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, প্রায় ৩০ বছর পূর্বে ভিকটিম (৪৮) এর সাথে মো: বকুল প্রধান ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর বিগত ৭/৮ বছর যাবৎ বকুল প্রধান ভিকটিমের উপর নিয়মিতভাবে তার বাবার সম্পত্তি বিক্রি করে ২ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করে। ভিকটিম অপারগতা প্রকাশ করলে আসামি তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

এই ধারাবাহিক নির্যাতনের চূড়ান্ত পরিণতিতে গত ০৬/০৭/২০২৫ তারিখ রাত ১১টার দিকে বকুল প্রধান ও তার সহযোগীরা ভিকটিমকে লোহার রড দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করে। নিহতের পরিবার ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১১(ক)/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং- ২১, তারিখ- ১২/০৭/২০২৫)।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা  র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। পরবর্তীতে র‌্যাবের একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অদ্য ২২/০৮/২০২৫ তারিখ রাত অনুমান ০০.২৫ ঘটিকার সময় গাজীপুর জেলার সফিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো: বকুল প্রধান’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category