• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খাগড়াছড়িতে ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২৯৬ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কমিটি গঠন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মতেন ত্রিপুরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা ক্ষণি রঞ্জন ত্রিপুরা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য মিঠুন রাণী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন ত্রিপুরা এবং কোষাধ্যক্ষ তরুণ সেন ত্রিপুরা।

এসময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার মাধ্যমে ত্রিপুরা সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে ত্রিপুরা যুব ঐক্য পরিষদ। নতুন প্রজন্মকে সংগঠনের সাথে সম্পৃক্ত করে সমাজে নেতৃত্ব গড়ে তোলার কাজ করছে তারা।তারা আরও বলেন, ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে কাজ করতে হবে। সংগঠনকে আরও সুসংগঠিত করে সামনের দিনগুলোতে নেতৃত্বদানের জন্য নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার যুব সমাজ, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category