• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মাটিরাঙ্গা জোনের মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২১৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জেনের ব্যবস্থাপনায় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ইব্রাহিম আধহাম। সভায় মাটিরাঙ্গা জোনের জোন উপ- অধিনায়ক মেজর মোঃমাসুদ খান,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, গুইমারা আনসার ব্যাটালিয়ন এর উপ- অধিনায়ক মোঃশহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মঞ্জিলা ঝুমা ও জয়া ত্রিপুরা, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী সহ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি জালাল কাজল, উপস্থিত ছিলেন উপজেলা জামাতে ইসলামী মাওলানা আব্দুল জলিল এবং হেফাজতে ইসলামের প্রতিনিধি মাওলানা আখতারুজ্জামান ফারুক।
সভাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, সামাজিক সম্প্রতি জোরদার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category