• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

বগুড়ায় হানি ট্র্যাপ চক্রের ৩ নারীসহ গ্রেফতার-৭

বগুড়া প্রতিনিধি / ১৪৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ৩ ব্যক্তিকে একটি ফ্ল্যাটে জিম্মি করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি সংঘবদ্ধ চক্র। এতে হানি ট্র্যাপ চক্রের ৩ নারী সদস্যসহ ০৭ জনকে (গোয়েন্দা পুলিশ) ডিবি পুলিশ বিভাগ গ্রেফতার করেছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হানি ট্র্যাপ চক্রের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায় যে, গত বৃহস্পতিবার (২৮শে আগস্ট) দিবাগত রাতে শহরের চকসূত্রাপুর শহীদ বিলু সড়কের রহমান ভিলার ৫তলা ভবনের দক্ষিণ ফ্ল্যাট অভিযান চালানো হয়। উক্ত গোয়েন্দা পুলিশ বিভাগ (ডিবি) এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করে এবং আলোচিত কারাবন্দি তুফান সরকার ও ৪নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকারের ছোট ভাইসহ হানি ট্র্যাপ চক্রের ৩ নারী সদস্য সহ ০৭ জনকে গ্রেফতার করা হয়। উক্ত হানি ট্র্যাপিং চক্রের ফাঁদে পড়ে এক ব্যক্তি ব্ল্যাক মেইলের শিকার হয়। চক্রটি প্রথমে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে নিজেদের বাড়িতে ডেকে নেয়। এরপর সেখানে তাকে উলঙ্গ করে ছবি তুলে এবং মারধর করে নগ্ন ছবি তুলে ৪ লক্ষ টাকা দাবি করে। ​ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা পুলিশকে খবর দিলে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ ঘটনা স্থলে অভিযান চালায়। এসময় হানি ট্র্যাপিং চক্রের ০৩ জন নারী ও ০৪ জন পুরুষ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে। ​পুলিশের মতে, এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুক বা মোবাইল ফোনের মাধ্যমে মানুষের সঙ্গে বন্ধুত্ব করে তাদের ব্ল্যাক মেইল করে আসছিল।

উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা চেলোপাড়ার মহসিন কাজি সিজান (২৫), চকসূত্রাপুর চামড়া পট্টির মতিন সরকারের ভাই ওমর সরকার (৩৫), কেয়া বেগম (৩৩), আফসানা মিমি (২৪), কামরুন্নাহার অধোরা (২২), এনামুল হোসেন ওরফে রায়হান (২৭) ও নয়ন হোসেন (৩৫)। এসময় তাদের হেফাজত থেকে জিম্মিদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় ৫ হাজার ১শ টাকা ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে মহসিন কাজি সিজানের বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও মারামারিসহ ৬টি মামলা, এনামুল হোসেন রায়হানের বিরুদ্ধে অপহরণ, চুরি ও মারামারিসহ ৬টি মামলা, আলোচিত ওমর সরকারের বিরুদ্ধে হত্যা, চুরি, মারামারি ও মাদকসহ ৬টি মামলা এবং নয়ন হোসেনের বিরুদ্ধে ১টি মাদক দ্রব্য মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category