নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিল ও ৩০০ পিস ইয়াবাসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় ডিবির চৌকস টিম ২৮ আগস্ট কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযান চালায়।
প্রথম অভিযানে উত্তর পানগাঁও এলাকা থেকে মিঠুন (৩৮) ও তার স্ত্রী আকলিমা ওরফে আখি (৩৫) কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। দ্বিতীয় অভিযানে একই এলাকা থেকে ইউনুস (৫০) ও গোলাপ (৪৫) কে ইয়াবাসহ আটক করা হয়। রাতের অভিযানে হাসনাবাদ থেকে আমজাদ হোসেন (৫৬), আলী হোসেন (৪০) ও শফিক সিকদার (৪১) কে ফেনসিডিলসহ গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা, চুরি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। ঘটনাসংক্রান্ত তিনটি পৃথক মামলা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় রুজু হয়েছে।