• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খাগড়াছড়িতে বালিশচাপা দিয়ে দুই বছরের শিশুকে ‘হ*ত্যা’ করল মা!

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২৭৮ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে মো. তহিদুল আলম আভান নামের দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শিশুর মা তাকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে। এই ঘটনায় মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা মো. আব্দুল বাতেন জানান, আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। পরিবার নিয়ে খাগড়াছড়ি সদরের শান্তি এলাকায় ভাড়া থাকতেন তারা। তবে ঘটনার সময় মোস্তাফিজুর রহমান পানছড়িতে ছিলেন।আব্দুল বাতেন বলেন, ‘শুক্রবার রাতের কোনো এক সময় মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত আভানকে বালিশচাপা দিয়ে হত্যা করে। সাবিনা ইয়াসমিনকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে।’
এই ঘটনায় সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে জানিয়ে আব্দুল বাতেন বলেন, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category