• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ১৩৪ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান: জামালপুরে বিএনপির সাবেক এক নেতাসহ তিন ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি অভিযোগ করেছে ভুক্তভোগী এক পরিবার।

শনিবার রাতে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মৃত: জামাল উদ্দিনের মেয়ে রোকসানা ইয়াছমিন দীপা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগি অভিযোগ করেন, জামালপুর শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণে তাদের তিন পরিবারের মালিকানাধীন ভূমি ও স্থাপনার কিছু অংশ সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণ ভোগ করেন। ভূমি ও স্থাপনার ক্ষতিপূরণ বাবদ অধিগ্রহন শাখা ২ কোটি ৬২ লাখ টাকা প্রদানের পত্র দিয়েছে।

ওই ভূমির মালিকানা না থাকলেও ক্ষতিপূরণের টাকা থেকে এক কোটি টাকা দাবি করেছে আনোয়ার হোসেন এবং তার দুই ভাই সাজু ও রাজু। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ভুক্তভোগী দীপাসহ তিনটি পরিবারকে হুমকি প্রদান করে চাঁদাবাজরা সেই সাথে প্রাণনাশের হুমকি দেওয়ায় রোকসানা ইয়াছমিন দীপাসহ পরিবার’র তিনটি বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের নিরাপত্তা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবার দাবি জানান ভুক্তভোগীরা।

আনোয়ার হোসেন বলেন, এসব অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, অধিগ্রহণ করা জমি তাদের পৈত্রিক সম্পত্তি বলে উল্লেখ করেন আনোয়ান হোসেন গংরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category