কবির আকন্দ,শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ
৩১ আগস্ট ২০২৫ রবিবার সকাল ১০ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মানবিক,বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও কারিগরি শাখার বিভিন্ন ট্রেডের প্রায় হাজার খানেক বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সংবাদ কভারেজের জন্য অংশ নেয় প্রায় অর্ধশতক খানেক প্রিন্ট, মাল্টিমিডিয়া ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয় সুনামধন্য সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি)-জনাব শেখ ফরহাদ মাহমুদ স্যারের বিরুদ্ধে কে বা কাহারা ষড়যন্ত্র করে ঢাকার গুলশান থানায় বৈষম্য বিরোধী শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১৩ জনের নামে একটি গণ মামলা করে। যাতে আমাদের স্যারের নাম ১৭ নম্বরে অন্তর্ভুক্ত করায়।ঘটনার দিন-তারিখ ও সময়(২ জুলাই ২০২৪ রো শুক্রবার বিকেল ৫-৬ টা সুবান্ত টাওয়ারের পাকা রাস্তায় উল্লেখ ছিল)কিন্তু আমাদের স্যার নিজ বাড়িতেই ছিলো। এটা আমাদের এলাকার অনেক মানুষই দেখেছে। তাই এই মামলাটি ষড়যন্ত্রমূলক,মিথ্যা-বানোয়াট ও অবাস্তব। আমরা এই মামলা থেকে স্যারের নাম প্রত্যাহারের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
সাংবাদিকগণ ঐ বিদ্যালয়ে গিয়ে মামলায় অভিযুক্ত শিক্ষকের সাক্ষাৎকার নিলে তিনি বলেন, আমি শিক্ষক মানুষ। শিক্ষকতা নিয়ে আমি সব সময় ব্যস্ত থাকি। আমি কোনো সময় কোন রাজনীতির সাথে জড়িত ছিলাম না,এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। কিন্তু কে বা কাহারা ষড়যন্ত্র করে এই মামলায় আমার নামটি অন্তর্ভুক্ত করায়। বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগ। আইন শৃঙ্খলা বাহিনী তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে প্রমাণ করুক ঐ দিন ঘটনার সময় আমি কোথায় ছিলাম। আমার শিক্ষার্থীরা সহ অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী সবার একই দাবি সঠিক তদন্ত সাপেক্ষে আমার এই মিথ্যা মামলাটি যেন প্রত্যাহার করা হয়।