• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে ইয়াবাসহ নারী আটক, সহযোগী পলাতক

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি: শেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এসময় তার সহযোগী একজন পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম ভীমগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে খবর পায়, এক নারী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মনোহারী দোকানের সামনে অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে ডিবি পুলিশের সদস্যরা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই নারীর বসতঘরে প্রবেশ করে তাকে আটক করে। এসময় নারী কনস্টেবল শরীফা আক্তার তার শরীর তল্লাশি চালিয়ে সালোয়ারের ডান কোচা থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। যার ওজন এক গ্রাম এবং আনুমানিক মূল্য তিন হাজার টাকা।

আটককৃত নারীর নাম মোছাঃ কাজলী ওরফে হোসনা (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রতিদিন পলাতক আসামি মোঃ আঃ আজিজের (৪০) কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করতেন।

অভিযানে শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ জুমাইতুল ইসলাম জিতু, এসআই (নিরস্ত্র) শুভ্র চন্দ্র দে, পুলিশ সদস্য মোঃ মমিনুল ইসলাম, মোঃ হিরু মিয়া, অভিজিৎ পান্ডে এবং নারী পুলিশ শরীফা আক্তার অংশ নেন।

শেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ রেজাউল ইসলাম খান জানান আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category