চীফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর সদর’র মেষ্টা ইউনিয়নের অন্তর্গত বীর মল্লিক ফুলার পাড়া চতলা বিলে মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অন্তর্গত বীর মল্লিক ফুলার পাড়ায় এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির একাধিকবার’র সাধারণ সম্পাদক জামালপুর গণমানুষের আস্থাভাজন জননেতা ১৪২ জামালপুর সদর-৫ আসনের আগামী দিনের এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম’র সভাপতিত্বে ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি উপদেষ্টা মন্ডলী’র সাবেক সদস্য জিল্লুল রহমান তরফদার, জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আক্তারুজ্জামান, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সারোয়ার তালুকদার।
মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপনকালে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।