• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

চীফ রিপোর্টার: কুড়িগ্রাম’র রৌমারীতে সারের মুল্য বৃদ্ধি ও সিন্ডিকেট ভেঙ্গে দাও, সিন্ডিকেট হোতাদের গ্রেফতার কর, অবিলম্বে বন্দবেড় ইউনিয়নে বড় বাজারে সার ডিলার নিয়োগ কর, বাজার মনিটরিং বাড়াও, ভেজাল সার বীজ ও কীটনাশক’র হাত থেকে চাষীদের বাঁচাও, ক্ষুদ্র চাষীদের কাছ থেকে শশ্য ধান ক্রয় করো, দালাল বাটপারদের হটাও এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।

বৃহস্পতিবার সমাজতান্ত্রিক ক্ষেতমুজুর ও কৃষক ফ্রন্ট এর আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ গেট সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে এ মানববন্ধন করা হয়। বিক্ষোভ মিছিলটি থানা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে মিলিত হয়। পরে মানববন্ধনে অংশ গ্রহণ করেন এলাকাবাসি। এসময় বক্তব্য রাখেন, জাসদের সদস্য সচিব শেখ মোহাম্মদ আব্দুল খালেক, শৌলমারী ইউনিয়নের আহŸায়ক এনামুল হক, সদস্য সচিব মাইনুল হক প্রমূখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর সহ একাধিক কৃষকের স্বাক্ষরিত একটি স্বারকলিপি প্রেরণ করা হয়েছে।

বক্তারা বলেন, চলতি আমন মৌসুমে সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট সৃষ্টি করা হয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সরকারি মুল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করছে কৃষকের কাছে। তাছাড়াও ভেজাল সার বিক্রি করে কৃষকের ফসলের ক্ষতি করা হচ্ছে। উপজেলার ডিলাররা রাতের অন্ধকারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চড়া দামে সার বিক্রি করে দিচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা সার সংকট দেখে চড়া দামে বিক্রি করছে বলে মানববন্ধনে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category