• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে টিআরসি( পুলিশ) নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না শেরপুর প্রতিনিধি:‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে নবারুণ পাবলিক স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে পুলিশ লাইন্স মাঠে তিন দিনব্যাপী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test-PET) সম্পন্ন হয়। এতে কৃতকার্য প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশ নেন।
লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক কার্যক্রম তদারকি করতে শেরপুর জেলার পুলিশ সুপার ও জেলা নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলাম সরজমিনে উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম রেঞ্জ) এস এম রাজু আহমেদ।
এছাড়াও টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহরোয়ার্দী হোসেন ও জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।

আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একইদিন সকাল ১০টা থেকে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category