• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ৪১৮ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টসহ সকল হিন্দু সম্প্রদায়ের সংগঠনের নেতৃবৃন্দের সাথে শারদীয় দূর্গপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক(রুটিন দায়িত্ব) অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিক,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক বাবু অশোক তালুকদার,সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সবুজসহ জেলা প্রশাসন,সেনাবাহিনী,বিজিবিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক(রুটিন দায়িত্ব) অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম বলেছেন,আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সম্প্রদায়ের ৫দিনব্যাপী হিন্দু সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব শুরু হবে তাই পূজাঁ নির্বিঘ্নে উদযাপন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিরাপদ জায়গা। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির যে একটা মিলবন্ধন রয়েছে তা বাংলাদেশের মধ্যে একটি অনন্য উদাহরণ। তিনি বলেন আগামী দূর্গাপূজা পালন করতে জেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় তৈরী করবেন এবং পূজামন্ডপে নিজস্ব ভলেন্টিয়ার থাকবে এবং প্রতিটি পূজামন্ডপকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলে ও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category