• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঝালকাঠি প্রতিবেদক:বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ঝালকাঠির নলছিটি উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত শনিবার (৬ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বীর মুক্তিযোদ্ধা কাজী বাকে আলীকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল রাজ্জাক হাওলাদারকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম. জিন্নাত আলী শরীফ ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাশার হাওলাদার।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝালকাঠি জেলা ইউনিট কমান্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা কমান্ড কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক নলছিটি উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দিনে এ কমিটি উপজেলার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category