• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৪০ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না,বিশেষ প্রতিনিধি:আসন্ন শারদীয় দুর্গোৎসব-১৪৩২ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় শেরপুর শহরের গোপালবাড়ির শ্রী শ্রী গোপাল জিউর মন্দির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সুব্রত চন্দ্র দে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। এছাড়া জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব ধাম ঠান্ডু, জেলা পূজা উদযাপন ফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ, সদর ও উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও আলো–বাতি, শৃঙ্খলা বজায় রাখা, সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান, পূজা মণ্ডপগুলোতে আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি শৃঙ্খলাপূর্ণভাবে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদ ও কমিটির সমন্বয় জরুরি।
প্রধান অতিথি ওসি জুবায়দুল আলম বলেন, “আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশ ইতোমধ্যেই প্রাথমিক প্রস্তুতি সভা করেছে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে সক্রিয় থাকবে। প্রতিটি মণ্ডপে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।”

জানা গেছে, এবার শেরপুর জেলায় মোট ১৭০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৮১টি, নালিতাবাড়ীতে ৩৯টি, নকলা উপজেলায় ২১টি, ঝিনাইগাতীতে ১৬টি এবং শ্রীবরদী উপজেলায় ১৩টি মণ্ডপে পূজা উদযাপিত হবে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সহযোগিতায় এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও ধর্মীয় সম্প্রীতির আবহে উদযাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category