• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে পিডিবির তার চুরি করতে গিয়ে গ্রেপ্তার ৯

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ৩০১ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না:শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় অর্ধকোটি টাকার বিদ্যুৎ বিভাগের (পিডিবি) ক্যাবল চুরির সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ কর্মকর্তা-কর্মচারী।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কালিনগর বাইপাস এলাকায় জনৈক হুমায়ুন কবীর হিমেলের ভাড়া করা ডিপো থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ২ ড্রাম নতুন ক্যাবল, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলো— ফরহাদ (৩২), রফিকুল ইসলাম (৪৫), শাকিল (২২), রঞ্জু (২৭), মোবারক (৩৫), তৈয়ব আলী (৩৪), সিয়াম হাসান (২০), আব্দুস সাত্তার (৩২) ও মোফাজ্জল হোসেন (২৪)।

জানা গেছে, নালিতাবাড়ীতে বৈদ্যুতিক লাইনের কাজ করছে ঢাকার পান্থপথের ঠিকাদারি প্রতিষ্ঠান এমআরএম ইন্টারন্যাশনাল। প্রকল্পের মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও কাজ এরই মধ্যে শেষ হয়ে যায়। নিয়ম অনুযায়ী উদ্বৃত্ত নতুন ও পুরনো ক্যাবল পিডিবির কাছে হস্তান্তরের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন গোপনে ২৪ ড্রাম ক্যাবল সরিয়ে ফেলার চেষ্টা চালায়।

রোববার ভোরে ডিপোতে লাইট বন্ধ করে ২৪ ড্রাম ক্যাবল ট্রাকে তোলার চেষ্টা চলছিল। এর মধ্যে ২ ড্রাম তোলা হলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলামতসহ ৯ জনকে আটক করে।

এ ঘটনায় দুপুরে থানায় গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রথমে মামলা করতে অপারগতা প্রকাশ করেন। পরে পুলিশের চাপে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দায়ের করলে মামলা গ্রহণ করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।

প্রতিষ্ঠানের অপর প্রতিনিধি শাওন জানান, দুর্বৃত্তরা তাদের অগোচরে ক্যাবল সরানোর চেষ্টা করছিল। তবে গ্রেপ্তারকৃত শ্রমিকরা পুলিশের কাছে স্বীকার করেছেন, তারা ব্যবস্থাপকের নির্দেশে ক্যাবলগুলো ভালুকায় নিয়ে যাচ্ছিলেন।

নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, “ক্যাবলগুলো পিডিবির। এগুলো চুরি করা অন্যায়।”

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা বলেন, “উদ্বৃত্ত ক্যাবল যথাযথ প্রক্রিয়ায় জমা না দিয়ে চুরির উদ্দেশ্যে সরিয়ে ফেলার চেষ্টা চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category