• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ১৯১ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলার সকল পূজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ আরেফিন জুয়েল বিপিএম, পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয়।

এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, অত্র জেলায় সর্বমোট ৬৩টি পূজা মন্ডপ আছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। ইতোমধ্যে সাইবার ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন সেল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় পুলিশ সুপার মহোদয়, জেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের মতামত গ্রহণ করেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রাক পূজা, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা এবং পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, ট্রাফিক ও গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা ও উপজেলা পূজা পরিচালনা পর্ষদের উপযুক্ত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category