• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২

মোঃ ইবনে আব্দুল্লাহ শাহজাহান কিশোরগঞ্জ প্রতিনিধি / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ইবনে আবদুল্লাহ শাহজাহান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: দেশের শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন উপজেলার পাশাপাশি কিশোরগঞ্জের করিমগঞ্জেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করিমগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা উম্মে মুসলিমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাতিসংঘ সনদপ্রাপ্ত কর্মকর্তা মো. শোয়েব খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদার দুলাল এবং নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে করিমগঞ্জে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অতিথিরা এ উদ্যোগকে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে ভবিষ্যতের দক্ষ ও সম্ভাবনাময় খেলোয়াড় গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় উৎসাহিত করার প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে করিমগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। স্থানীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ তৈরি হলে শিশু-কিশোররা নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণের পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখবে।

উল্লেখ্য, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে আরও গতিশীল করার পাশাপাশি আগামী দিনের ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category