• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক ফরহাদের অবসর উপলক্ষে বিদায় ও সংবর্ধনা

মোঃ ইবনে আব্দুল্লাহ শাহজাহান কিশোরগঞ্জ প্রতিনিধি / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ইবনে আব্দুল্লাহ শাহজাহান কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শামসুল হক ফরহাদ আজ অবসর গ্রহণ করেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির তিনবারের সভাপতি, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং ঢাকা বিভাগীয় প্রাথমিক শিক্ষক সমিতির সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা পেশার পাশাপাশি শিক্ষক সমাজের অধিকার আদায়, ঐক্য প্রতিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবুল বাশার মিধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোস্তফা কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আবু রায়হান।

এতে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জনাব মোঃ শামসুল হক ফরহাদের দীর্ঘ কর্মজীবন, শিক্ষকতা পেশায় নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব এবং শিক্ষক সংগঠনের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক ও অভিজ্ঞ সংগঠক হিসেবে তিনি শিক্ষক সমাজের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় সহকর্মীরা তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category