শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ সভাকক্ষে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর খুলনা জেলা স্টেডিয়ামের মূল উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করে উপজেলার সর্বস্তরের মানুষের সামনে সরাসরি সম্প্রচার করেছে উপজেলা প্রশাসন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত দেশব্যাপী এই বৃহৎ ক্রীড়া কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রদর্শনীতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,স্থানীয় বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াবিদ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রদর্শনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা সরকারের এই তৃণমূলমুখী ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা,বাগেরহাট ও মোংলা সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।