• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মোরেলগঞ্জে জীবন চলার পথে গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

শেফালী আক্তার রাখি:বাগেরহাটের মোরেলগঞ্জে আলোকিত মোরেলগঞ্জ এর আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ১৬ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে বিশিষ্ট লেখক -শিক্ষাবিদ সাবেক রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান-আব্দুল গফফার হাওলাদার রচিত জীবন চলার পথে গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসবের আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ ছবির আহমদ আখন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বইয়ের মোড়ক উন্মোচন করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল হোসেন।

সদস্য সচিব মোঃ জাকির হোসেন রিয়াজের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জীবন চলার পথে গ্রন্থের প্রকাশক-জনাব হাফেজ সুলতান আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আলম ফকির, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন খান, বাগেরহাট বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন,আইকন একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর মোঃ মোশাররফ হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ, আলোকিত মোরেলগঞ্জ এর প্রতিষ্ঠাতা এইচ এম সাখাওয়াত হোসেন, প্রথান শিক্ষক মোঃ এনামুল হক শামীম, সাবেক প্রধান শিক্ষক আঃ সালাম হাওলাদার,অধ্যাপক-তালুকদার মোস্তাফিজুর রহমান, মাস্টার মোঃ মনিরুজ্জামান ও বইয়ের রচয়িতা আব্দুল গফফার হাওলাদার।

অনুষ্ঠিত সভায় বক্তারা জীবন চলার পথে বইয়ের রচয়িতা আব্দুল গফফার হাওলাদার এর বিভিন্ন দিক এবং তার বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category