• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মোরেলগঞ্জে কৃষক পরিবারকে হয়রানীর অভিযোগে মানববন্ধন

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ১০টি পরিবারকে বিভিন্ন ধরণের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। হয়রানী থেকে বাচতে ভূক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পলিটিক্সের বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে হোগলপাতি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন। তারা বলেন, একই গ্রামের আব্দুল হামিদ শেখ পরিকল্পিতভাবে ফারুক মোল্লা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে থানা ও আদালতে ৪টি মামলা দায়ের করেছে। মানববন্ধনে অনুরূপ হয়রানীর অভিযোগ তোলেন একই গ্রামের আব্দুর রহিম হাওলাদার, হাসান শেখ ও আলতাফ শেখ।

এ বিষয়ে আব্দুল হামিদ শেখ সকল অভিযোগ অস্বিকার করে বলেন, একটি মহল অন্যায় আবদার প্রতিষ্ঠিত করতে না পেরে আমার বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকান্ড শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category