• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

৫ম কোয়ো আন্তঃক্লাব কাতা কারাতে প্রতিযোগিতায় শেরপুরের মেয়েদের দারুণ সাফল্য

মোঃ রবিউল আওয়াল, চ্যানেল আর। / ২৮২ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ রবিউল আওয়াল: জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হচ্ছে ৫ম কোয়ো আন্তঃক্লাব কাতা কারাতে প্রতিযোগিতা ২০২৫। দুই দিনব্যাপী (২৬ ও ২৭ সেপ্টেম্বর) এই আসরে দেশের মোট ২১টি ক্লাব অংশগ্রহণ করছে।

শেরপুর কালেক্টরট স্কুল এন্ড কলেজের কোয়ো কারাতে-দো কাউন্সিল, শেরপুর থেকে ৭ সদস্যের একটি দল অংশ নিচ্ছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বয়সভিত্তিক গার্লস ক্যাটাগরিতে শেরপুরের ৫ জন ক্রীড়াবিদ নজরকাড়া সাফল্য অর্জন করেছেন।
সাফল্য অর্জনকারীরা হলেন—
আশফি আক্তার — প্রথম স্থান
সিন্থি আক্তার — চতুর্থ স্থান
শিমু আক্তার — দ্বিতীয় স্থান
আতিয়া আনজুম বুসরা — প্রথম স্থান
নূরে মাইমা মাইশা ভূমি — তৃতীয় স্থান
এই অসাধারণ অর্জনে শেরপুরের মেয়েরা ২১টি ক্লাবের প্রতিযোগিতার ভিড়ে শেরপুর জেলার নাম উজ্জ্বল করেছে। আগামীকাল (২৭ সেপ্টেম্বর) বয়সভিত্তিক ক্যাটাগরিতে শেরপুর দলের আরও দুই প্রতিযোগীর খেলা অনুষ্ঠিত হবে।

কোচ সানোয়ার হোসেন শেরপুর জেলা বাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আমাদের মেয়েরা আজকের দিনে দারুণ পারফরম্যান্স করেছে। ইনশাআল্লাহ আগামীকালও আমরা বিজয়ের ধারা বজায় রাখতে চাই। শেরপুরবাসীর দোয়া ও সমর্থন আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category