• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২২২ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

কাওসার হোসেন মামুন (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেফতার করে শাস্তির দাবিতে জুম্ম ছাত্ররা দ্বিতীয়বারের মতো সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।

শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কসহ আন্তঃসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। সাজেকে বেড়াতে আসা অনেক পর্যটক বিপাকে পড়েছেন। কেউ কেউ ৩-৪ কিলোমিটার হেঁটে শহরে প্রবেশ করেছেন। তবে স্কুল-কলেজ, অফিস ও আদালত বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি তুলনামূলক কম।
অবরোধকারীরা খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলপিয়া আদাম এলাকাসহ জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর ওই ছাত্রীকে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘অবরোধ চললেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থায় আছে। সব গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category