• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

জামালপুরে বিশ্ব পর্যটন দিবসে চাইল্ড সিটিতে প্লাস্টিক অপসারণ অভিযান

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ২৮৭ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আ.ন.ম.লুৎফুর রহমান:টেকসই উন্নয়নে পর্যটন’ এ প্রতিপাদ্যের আলোকে শনিবার ২৭ সেপ্টেম্বর জামালপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। পর্যটনের আকর্ষণীয় স্থানগুলো থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণের অংশ হিসেবে উন্নয়ন সংঘের পর্যটন কেন্দ্র চাইল্ড সিটিতে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ।

অভিযানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। চাইল্ড সিটির প্রাঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন, প্লাস্টিক বর্জ্য অপসারণে অংশ নেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ধান শালিক সংগঠনের সভাপতি শামীম আহমেদসহ উন্নয়ন সংঘের অর্ধশতাধীক কর্মী ও ভলেন্টিয়ার।

প্রায় ৮ একর জায়গা জুড়ে চাইল্ড সিটির প্রাঙ্গনে ঘন্টাব্যপী পরিচ্ছন্নতা অভিযানে প্লাস্টিক ও পলিথিন অপসারণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ বলেন পর্যটন শিল্পকে আকর্ষণীয় ও সমৃদ্ধ করে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিন পন্য। এছাড়া স্বাস্থ্য ঝুঁকিও সৃষ্টি করে। আজকের অভিযানের মূল সুর হলো আমাদের চিন্তা, চেতনায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার না করতে দৃঢ়তা তৈরি করা। পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে জনসচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category