• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

রাঙ্গামাটিতে ১২ তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মেহেদী হাসান রাঙামাটি প্রতিনিধি / ১৮৩ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মেহেদী হাসান (রাঙামাটি): ১২ তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা ২০২৫ এবং গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ ই সেপেন্টম্বর (শনিবার) মাইজভাণ্ডারী ফাউন্ডেশেন এর আয়োজনে ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) সহযোগিতায় সকালে রাঙ্গামাটির রানী দয়ামীয় উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা।

মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় এবং নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবছর বাংলাদেশের প্রায় ৫১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটির প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণি,মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম ও ৮ম শ্রেণি, ইবতেদায়ী মাদ্রাসার ৪র্থ ও ৫ম শ্রেণি, দাখিল মাদ্রাসার ৭ম ও ৮ম শ্রেণি এবং কারিগরি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মোট ৫৮০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা ২০২৫ এবং গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরী বৃত্তি পরীক্ষা ২০২৫ এর কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন রনতোষ মল্লিক প্রধান শিক্ষক রানী দয়ামীয়ী উচ্চ বিদ্যালয়, কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো: ইব্রাহীম প্রধান শিক্ষক উত্তর নিশ্চিন্তপুর নুরেছফা মেমোরিয়ান উচ্চ বিদ্যালয়, হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মো: হাসান, প্রধান শিক্ষক পুরান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এসময় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলা ও উপজেলার কার্যকরী কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্র প্রধান রনতোষ মল্লিক বলেন প্রধান কয়েক বছর যাবত রাঙ্গামাটিতে এই বৃত্তি পরীক্ষা হয়। গাউসুল আজম মাইজ ভান্ডারী কর্তৃক আয়োজন সত্যিই অসাধারণ। প্রায় প্রতিবছরই রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে আয়োজন করে থাকি। এই পরীক্ষার মাধ্যমে সর্বস্থরের শিক্ষার্থীদের মানষিক বিকাশ ঘটবে বলে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category