• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার

মেহেদী হাসান রাঙামাটি প্রতিনিধি / ২১৫ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মেহেদী হাসান রাঙামাটি জেলা প্রতিনিধি:খাগড়াছড়ির ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, “গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়কে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি পরিষ্কারভাবে জানান, পাহাড়ে শুধু সরকারি বাহিনীর কাছেই অস্ত্র থাকবে, অন্য কারও হাতে অস্ত্র গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তিনি চাঁদাবাজিকে উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, পুলিশ সুপার আরেফিন জুয়েল, পাহাড়ি নেতা রবি শংকর তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category