• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উপলক্ষে র‍্যালি ও বস্ত্র-খাদ্য বিতরণ

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৬৭ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):শেরপুরে শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উদযাপন উপলক্ষে রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও বস্ত্র-খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট শেরপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক সুজিত দাস সুমন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ও পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন চন্দ্র দাস।
প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন, সদর থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, এনসিপি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির শ্রম সম্পাদক সুলতান আহমেদ ময়না, সাবেক প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান রয়েল, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শিপন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান নয়ন, শেরপুর শহর শ্রমিক দলের সভাপতি ও জেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম গোল্ডেন, সাবেক জেলা ছাত্রদল সভাপতি শওকত হোসেন শওকত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব চন্দ চন্দ্র, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর থানা সদস্য সচিব অমিত পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্ট শহর শাখার আহ্বায়ক রবি সূত্রধর ও সদস্য সচিব পল্লব সরকার, সদর থানার আহ্বায়ক প্রদীপ চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে শেরপুরে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে, যারা প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম জানান, যেকোনো অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের হটলাইন, ত্রিপল-নাইন এবং সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ সবসময় চালু থাকবে।

প্রধান অতিথি অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সঙ্গে রয়েছে, আগামীতেও থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং তা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক নারী ও শিশুদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category