• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে কোশল বিনিময় করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার নেতৃবৃন্দরা

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ৫৭৪ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা নবমীতে সুনামগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে ভক্তদের সাথে শুভেচ্ছা ও কোশল বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার নেতৃবৃন্দরা।

আজ বুধবার(মহা-নবমী)”র দিনে বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার ও সংগঠনের সদস্য সচিব সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে পৌর শহরের পশ্চিম নতুনপাড়া,পূর্ব নতুনপাড়া,ষোলঘরের রামকৃষ্ণ আশ্রম,শ্রী শ্রী দূর্গবাড়ি মন্দিরসহ বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পূজারী ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু অজিত দাস,সদস্য সচিব রাজন তালুকদার,যুগ্ম আহবায়ক রমাকান্ত দাস,রামকৃষ্ণ তালুকদার সবুজ,সদর উপজেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব এ্যাডভোকেট আশীষ দাস,দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিষ্ণুপদ সরকার,সদস্য রিনা তালুকদার ও সীমা সরকার প্রমুখ।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলার শাখার সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২(দিরাই ও শাল্লা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুনামগঞ্জের সকল হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন সম্প্রীতির জেলা হচ্ছে সুনামগঞ্জ। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মধ্যে যে ভাতৃত্বের বন্ধন রয়েছে তা অন্যন্য। তিনি দূর্গাপূজা নির্বিঘ্নে পালনে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি দিরাই ও শাল্লার জনগনকে শারদীয় শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category