• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ইসলামপুরে কাঠমা জনতা বাজার বণিক সমিতির উদ্যোগে মাদক-চুরি প্রতিরোধে মানববন্ধন

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ৩৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আ.ন.ম.লুৎফর রহমান: ইসলামপুরে কাঠমা জনতা বাজার বণিক সমিতির উদ্যোগে মাদক-চুরি প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে মরণব্যাধি নেশায় আসক্ত হয়ে ধংসের দিকে তলিয়ে আমাদের তরুণ সমাজ। অপরদিকে নেশার টাকা জোগাতে মাদকসেবীরা ঢলে পড়ছে চুরি ছিনতাইয়ের কবলে। এই চোরের উপদ্রপ বৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে পড়েছে ব্যবসায়ী ও এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় জামালপুরের ইসলামপুরে মদ, জুয়া ইয়াবা, গাঁজা ও চুরের উপদ্রপ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২অক্টোবর) দুপুরে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা জনতা বাজার বণিক সমিতির উদ্যোগে কাঠমা গ্রামের সবস্তরের জনগণের আয়োজনে জনতা বাজার মাদ্রাসা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

বনিক সমিতির সভাপতি রকিবুল মেম্বারের সভাপতিত্বে এতে নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মনির হোসেন পলাশ,বনিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান,মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান,নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহবায়ক বিল্লাল হোসাইন,প্রচার সম্পাদক আব্দুল্লাহ কাজী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর বক্তব্য রাখেন।

মাদক ব্যবসায়ী ও চোরের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,ইতিমধ্য একজন চোরকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। তার ভাষ্যমতে অন্যান্য চোরদের দ্রুত গ্রেফতার সহ যুব সমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের দ্রুত গ্রেফতার করে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান। প্রতিবাদ সভা ও মানববন্ধনে এলাকার হাজারো মানুষ অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category