কুতুবউদ্দিন আহমেদ (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন করিমগঞ্জ-তাড়াইলের গণমানুষের নেতা, বিশিষ্ট আইনজীবী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, নিবেদিতপ্রাণ, সংগঠক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজা উদযাপন উপলক্ষে আগত সনাতন ধর্মাবলম্বীদের তিনি শুভেচ্ছা জানান এবং বলেন, “দুর্গোৎসব আজ একটি সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লার সঙ্গে তাড়াইল উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মাজারুল ইসলাম মুকুল,
সহ-সভাপতি আব্দুল গনি,
সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি,
সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান লিটন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু তাহের মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান লতিব, স্থানীয় সরকার সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাসুদ পারভেজ,ক্ষুদ্র ও ঋণ সমবায় সম্পাদক নূর মোহাম্মদ।
এছাড়া করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. শফিউজ্জামান শফি, সহ-সভাপতি শাহ মোঃ হেদায়েত উল্লাহসহ করিমগঞ্জ-তাড়াইলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ পূজামণ্ডপ পরিদর্শনকালে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “বাংলাদেশ চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি নষ্ট করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে হবে।”
পূজামণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানান এবং উৎসবের আনন্দ ভাগ করে নেন। তারা বলেন, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সব মহলের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সত্যিই একটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে।
তাড়াইল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা এবং বিএনপির নেতৃবৃন্দ সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।