• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে নলছিটিতে র‍্যালি ও আলোচনা সভা

রাতুল গাজী, ঝালকাঠি প্রতিনিধি / ১৭৭ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে ০৫ অক্টোবর রবিরার সকালে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়,র‍্যালি শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে এর সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু:আনোয়ারুল আজীম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মো:বদরুল আমীন।এসময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার,নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: বাহাউদ্দীন,নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা,নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মনিরুজ্জামান,কারিমিয়া মহিলা হাফেজী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল কুদ্দুস সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category