• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে নাশকতার মামলায় নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিব গ্রেফতার

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৯৪ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):শেরপুর জেলায় নালিতাবাড়ীতে নাশকতা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজিবুল ইসলাম রাজিবকে গ্রেফতার করা হয়। তিনি গত বছরের ৫ আগস্ট সংঘটিত নাশকতার মামলার এজাহারনামীয় আসামি।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নালিতাবাড়ী শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে একই বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া বাদী হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৭৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা অনেককে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার রাজিবুল ইসলাম রাজিব বর্তমানে নালিতাবাড়ী থানায় হেফাজতে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category