• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে বিনামূল্যে বীজ ও সার পেলেন ৪শ কৃষক 

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৩৫ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল (শেরপুর): ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়ি ও মাঠে শীতকালীন শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরের ১৪ টি প্রান্তিক ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৮ অক্টোবর বুধবার দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ সার বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির ড়উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মুসলিমা খানম নীলু, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, কৃষি সম্প্রসারন অফিসার মো আনোয়ার হোসেন।

শেরপুর সদর উপজেলা কৃষি অফিস জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়ি ও মাঠে শীতকালীন শাক সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নের প্রান্তিক ৮০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যেগ নেয় জেলা কৃষি বিভাগ। যেখানে বসতবাড়িতে শাকসবজি চাষের জন্য ৩০০ জন কৃষক বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মূলাসহ রাসায়নিক সার পাবেন। এছাড়া মাঠে উপযুক্ত স্থানে সবজি চাষের জন্য ৮০জন কৃষক পাবেন লাউ বীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি এমওপি। পাশাপাশি ১৪০ জন কৃষক ২০ শতাংশ জমির জন্য পাবেন ৪০ গ্রাম হাইব্রীড সবজি বীজসহ রাসায়নিক সার। সদরের চরাঞ্চলের ১৪০ জন কৃষক পাবেন, ২০ শতাংশ জমির জন্য ৬০ গ্রাম মিষ্টি কুমড়া বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি।

এছাড়া ১৪০ জন কৃষক পাবেন ২০ শতাংশ জমির জন্য ৪০ গ্রাম হাইব্রীড শসার বীজসহ প্রত্যেককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category