কেরানীগঞ্জ প্রতিনিধি:ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) এর পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার নেতৃত্বে ডিবি দক্ষিণের দুইটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
গত ০৮ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ২০.১৫ ঘটিকার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ ইমন হোসেন @ ইমরান (২৪), পিতা- মোঃ শাজাহান, সাং- শুভাঢ্যা পূর্বপাড়া, খালপাড়, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে একই দিন রাত ২২.০০ ঘটিকায়, নবাবগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে মনির হোসেন মনু (৫০), পিতা- শেখ সুরুজ, সাং- পাতিলঝাপ, ইউপি- শোল্লা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি দক্ষিণ।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে যথাক্রমে —
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-১৬, তারিখঃ ০৯/১০/২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
নবাবগঞ্জ থানায় মামলা নং-১১, তারিখঃ ০৯/১০/২০২৫ খ্রিঃ, একই ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে ডিবি (দক্ষিণ), ঢাকা জেলা জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।