• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ওয়াই পি এজির সভায় সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার ভাঙ্গার নিন্দা প্রকাশ

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ সদর ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ওয়াই পিএজির ওয়াইপিএজি সদস্য সাকিব আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর পিএফজির নারী পিস এ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুব।

বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ সদর পিএফজির সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি আমিনুল হক, পিএফজি সদস্য বৈশাখি টেলিভিশন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় জানানো হয়, একটি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছি আমরা। সদর উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করবে।

সভায় বক্তব্য রাখেন, ইয়াহিয়া আহমেদ, মিজানুর রহমান, মাহফুজ আহমদ, তুর্য দাস, শবনম দ্দোজা জ্যোতি, উম্মে সুমাইয়া তাবাসসুম, ঝরনা আক্তার, ফৌজিয়া রহমান ঊষা, মুন্নি আক্তার, আলী ইমরান, মাহবুবা আক্তার সুরাইয়া, অনন্যা তালুকদার, রুমি দাশ, অর্পিতা তালুকদার প্রমূখ।

সভায় বক্তারা সুনামগঞ্জ সরকারী কলেজের শহীদ মিনার ভেঙ্গে সেখানে কৃতি শিক্ষার্থী ফলক নির্মানে নিন্দা জানান। তারা দাবি করেন, সরকারী কলেজের জায়গার অভাব নেই যেখানে খুশি সেখানে কাজ করুণ কিন্তু শহীদ মিনার ভেঙ্গে করতে হবে কেন। তারা শহীদ মিনার অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে দাবি জানান। নতুবা সুনামগঞ্জের ছাত্র জনতাকে সাথে নিয়ে আগামীতে আন্দোলনে যাওয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category