• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সিইউসি’র উদ্যোগে খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দোয়া মাহফিল

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি), খুলনা-র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত ইন্তেকাল করা সদস্য ও উপদেষ্টা মণ্ডলীর আত্মার মাগফেরাত এবং অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতা কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়।

রোববার (১৩ অক্টোবর) বাদ মাগরিব সিইউসি স্কুল প্রাঙ্গণে (৬১, সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হাসপাতাল, খুলনা) এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউসি’র অন্যতম উপদেষ্টা ও শ্রম আদালত খুলনার প্যানেল জাজেস মেম্বার রোটারিয়ান পিপি মোঃ ইফতেখার আলী বাবু, সংগঠনের সভাপতি মোঃ শাহিন হোসেন, সহ-সভাপতি শহিদুল্লাহ শহীদ, যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণি, কোষাধ্যক্ষ মীমা আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাহিদ হোসেন মিরাজ, শিক্ষক ঝরনা বেগম, মুফতি সাজিদুর রহমান, আকলিমা বেগম, হালিমা বেগম, মোঃ ফজলুল হকসহ সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিইউসি সংগঠনের সদস্য ও স্কুলের আরবি শিক্ষক মুফতি মাওলানা সাজিদুর রহমান।

দোয়া মাহফিল শেষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category